LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

O Amar Deser Mati

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥ তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥ ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥ ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা-- তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা! আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানু দিন ঘরের মাঝে-- তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other