LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Amar Raat Pohalo

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো, বাঁশি
বাঁশি তোমায় দিয়ে যাবো কাহার হাতে
আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি
বিদায়গাঁথা, আগমনী কত যে
ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে,
আমার রাত পোহালো। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে, অগোচরে।
সময় যে তার হল গত
নিশি শেষের তারার মতো, হল গত
শেষ করে দাও শিউলিফুলের মরণ সাথে,
আমার রাত পোহাল, শারদ প্রাতে
আমার রাত পোহাল।

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other