LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Amar Hiyar Majhe

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি |
বাহির পানে চোখ মেলেছি,
আমার হৃদয় পানে চাই নি ||
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
তুমি ছিলে আমার কাছে
আমি তোমার কাছে যাই নি ||
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায় -
আনন্দে তাই ভুলেছিলেম
আনন্দে তাই ভুলেছিলেম
কেটেছে দিন হেলায় |
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ সুখের গানে
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ সুখের গানে
সুর দিয়েছ তুমি
আমি তোমার গান তো গাই নি ||

WRITERS

SUBRATA MUKHOPADHYAY, RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, Sentric Music

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other