LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Amar Bela Je Jai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।। একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।। এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে,
গানের লীলার সে কিনারে যোগ দিতে কি সবাই পারে,
বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে,
আমার বেলা যে যায়।।

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other