LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aguner Poroshmoni

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো দহন-দানে ॥ আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো-- নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে ॥ আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো-- ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ॥

WRITERS

SHUJEO SHYAM, RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, Sentric Music

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other