আর ডেকো না না ঘুম ভাঙানোর পাখি
সুরের ছোঁয়া দিয়ে আমায় আর নিও না ডাকি
আর ডেকো না না ঘুম ভাঙানোর পাখি
ও ডাকে আমার নয়ন দুটি খুলতে চায় না
হৃদয় আমার সোনার স্বপন ভুলতে চায় না
ও ডাকে আমার নয়ন দুটি খুলতে চায় না
হৃদয় আমার সোনার স্বপন ভুলতে চায় না
ভাবছি আরও রাতের ঘুমে মগ্ন হয়ে থাকি
আর ডেকো না না ঘুম ভাঙানোর পাখি
ফুলের সুবাস আকাশ বাতাস এই পৃথিবীর আলো
জীবন ভরে পান করেছি আর লাগে না ভালো
ফুলের সুবাস আকাশ বাতাস এই পৃথিবীর আলো
জীবন ভরে পান করেছি আর লাগে না ভালো
আঁধার এবার মধুর হয়ে হাসতে চেয়েছে
হৃদয় দিয়ে আমায় ভালোবাসতে চেয়েছে
আঁধার এবার মধুর হয়ে হাসতে চেয়েছে
হৃদয় দিয়ে আমায় ভালোবাসতে চেয়েছে
আলো থাক না হয় আঁধারকে আজ পরিয়ে দিলেম রাখি
আর ডেকো না না ঘুম ভাঙানোর পাখি
সুরের ছোঁয়া দিয়ে আমায় আর নিও না ডাকি
আর ডেকো না না ঘুম ভাঙানোর পাখি