যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা
যখন তুমি বাঁধছিলে তার বাজাও বাজাও বীণা
ভোলাও ভোলাও সকল দুঃখের কথা
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা
এতদিন যা সংগোপনে ছিল তোমার মনে মনে
এতদিন যা সংগোপনে ছিল তোমার মনে মনে
আজকে আমার তারে তারে শোনাও শোনাও সে বারতা
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা
আর বিলম্ব কোরো না গো ওই যে নিবে বাতি
দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি
আর বিলম্ব কোরো না গো ওই যে নিবে বাতি
দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি
বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়
বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়
সেই সুরে মোর বাজাও প্রাণে বাজাও তোমার ব্যাকুলতা
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা
যখন তুমি বাঁধছিলে তার বাজাও বাজাও বীণা
ভোলাও ভোলাও সকল দুঃখের কথা
যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা