LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ektuku Chhonwa Lage

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
একটুখানি ছোঁয়া লাগে একটুখানি কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি
একটুখানি ছোঁয়া লাগে একটুখানি কথা শুনি
কিছু পলাশের নেশা কিছু বা চাপায় মেশা
কিছু পলাশের নেশা কিছু বা চাপায় মেশা
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি
রচি মম ফাল্গুনি
একটুখানি ছোঁয়া লাগে একটুখানি কথা শুনি
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে
যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুণি
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুণি
রচি মম ফাল্গুনি
একটুখানি ছোঁয়া লাগে একটুখানি কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি
একটুখানি ছোঁয়া লাগে একটুখানি কথা শুনি

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other