স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি
বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী
যে পথে যেতে হবে সে পথে তুমি একা
নয়নে আঁধার রবে ধিয়ানে আলোক রেখা
যে পথে যেতে হবে সে পথে তুমি একা
নয়নে আঁধার রবে ধিয়ানে আলোক রেখা
সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে
সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে
পরাণের পদ্মবনে বিরহের বীণাপাণি
পরাণের পদ্মবনে বিরহের বীণাপাণি
স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি