আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান

তুমি জানো নাই তুমি জানো নাই তুমি জানো নাই
জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
যেমন রজনী স্বপনে ভরে সৌরভে
তুমি জানো নাই তুমি জানো নাই তুমি জানো নাই
মরমে আমার ঢেলেছ তোমার গান
আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান
প্রসন্ন মুখ তোলো মুখ তোলো মুখ তোলো
প্রসন্ন মুখ তোলো মুখ তোলো মুখ তোলো
মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ চরণে
যারে জানো নাই যারে জানো নাই যারে জানো নাই
তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান