LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aaji Bijan Ghare

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি
তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে
চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে
চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে
এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিই আনি
জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে
আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা
তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা
আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা
তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলাম ভুলে
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলাম ভুলে
এখন জীবন মরণ দু দিক দিয়ে মেবে আমায় টানি
জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি
তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other