LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ami

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আমি সত্য আমি মিথ্যে
আমি পৌষ সংক্রান্তির পুলি পিঠে
আমি সঠিক আমি ভুল
আমি জঙ্গলে সেই অনামী ফুল
আমি ছাইদানি টেবিলে স্পুন
আমি কাটা পেয়ারায় ছড়ানো বিট নুন
আমি প্রয়োজন আমি ফ্লাওয়ার ভাস
আমি নেশায় ভরা কাঁচের গ্লাস
আমি আলাপ আমি আলোচনা
আমি ডায়েরিতে ভুলে যাওয়া আরেক রচনা
আমি সন্দেশ আমি ক্রিম ক্র্যাকার
আমি এপাড়ার আরেক বেকার
আমি মিসড কল আমি অশান্ত
আমি আমাকে খুঁজি আমি ক্লান্ত
আমি সর্বশ্রেষ্ঠ নিষ্ঠুর
আমি বাঙালির আড্ডায় ঝাল চানাচুর
আমি ইনোসেন্ট আমি মিষ্টি
আমি সন্ধিপূজোয় পাঁঠা বলি
আমি পচা কাকার বাসি রুটিতে
আজকের পেঁয়াজ কলি
আমি কালো দেখি আড়ালে কাঁদি
আমি শুনি কিছু ব্যান্ডের গান
আমি ক্যানিং এ বাঁধা সাদা সুতো বিড়ির
ষষ্ঠীর শেষ টান
আমি পিপাসা বৈশাখে জাগি
আমি পুজোর বাজেটে কমদামী ফল
আমি কুয়াশা শীতের ছেঁড়া চাদর
অভিমানী শিশুটার শেষ চোখের জল
আমি ছুটি আমি খোলা হাওয়া
আমি স্টুডিও পাড়ায় দ্বিতীয় রোববার
আমি আমিও আমি তুমিও
আমি সিকিমের আকাশে ফিরি বার বার
আমি নাস্তিক আমি ধার্মিক
আমি টোটালি কনফিউজড
আমি নাটকে অর্জুনের তীর
আমি স্মৃতিভরা ঠাকুমার আদরের ক্ষীর
আমি আশাবাদী আমি ঘূর্ণি ঝড়
আমি গঙ্গার মাঝখানে বালুচর
আমি নরমাল সামটাইম নাইস
আমি সিঙ্গেল মল্টে ওনলি আইস
আমি পথিক আমি রাস্তা
আমি অডিয়েন্সে এক্সট্রা চেয়ার
আমি জানি কি না জানি
আই রিয়েলি ডু নট কেয়ার
আমি চিরুনি আমি আয়না
আমি গণেশের মূর্তি মেড ইন চায়না
আমি পপুলার আমি অপ্রিয়
আমি নেপোলিয়ন আমি গ্যালিলিও
আমি ভোর আমি রাত আমি চা বাগানে দুপুর
আমি তোমার দেওয়ালে ফ্রেম করা ছবিটার নিশ্চিন্ত পুকুর
হে হে হো হো হে হে হা হা
হে হে আহা আহা হে হে আহা আহা হে হে আহা আহা হে হে হা হা
আমি তোমার দেওয়ালে ফ্রেম করা ছবিটার নিশ্চিন্ত পুকুর

WRITERS

Soumitra Ray

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other