শুনছেন নাকি বাবুরা পাতালে চলবে রেলগাড়ি
টালিগঞ্জের থাইকা দেবে দমদমে পাড়ি
হে টালিগঞ্জের থাইকা দেবে দমদমে পাড়ি
আজব ব্যাপার দেখি রে ভাই সত্তরেরই দশকে
বড় বড় গর্ত খুঁইড়া খাম্বা পোঁতে মাটিতে
শয়ে শয়ে মজুর খাটে দিন রাইতে কলকাতায়তে
শুনছেন নাকি বাবুরা পাতালে চলবে রেলগাড়ি
টালিগঞ্জের থাইকা দেবে দমদমে পাড়ি
হে টালিগঞ্জের থাইকা দেবে দমদমে পাড়ি
দিনে দিনে মরছি রে ভাই জনসংখ্যার চাপেতে
সরকার মোদের রাখবেন এবার অথই মহা সুখেতে
ঝুলতে হবে না রে আর ভাই ট্রাম আর মিনিবাসেতে
শুনছেন নাকি বাবুরা পাতালে চলবে রেলগাড়ি
টালিগঞ্জের থাইকা দেবে দমদমে পাড়ি
হে টালিগঞ্জের থাইকা দেবে দমদমে পাড়ি
ভাবনাতে মোর হয় না রে ঘুম মাথা যায় মোর ঘুরিয়া
স্বপ্নে দেখি রে তোর নাতনীরে লইয়া
আরে জাইগ্যা দেখি মাজা ভাঙছে
জাইগ্যা দেখি মাজা ভাঙছে খাটের থিকা পড়িয়া
শুনছেন নাকি বাবুরা পাতালে চলবে রেলগাড়ি
টালিগঞ্জের থাইকা দেবে দমদমে পাড়ি
হে টালিগঞ্জের থাইকা দেবে দমদমে পাড়ি
হে টালিগঞ্জের থাইকা দেবে দমদমে পাড়ি হে