সকল নারী স্বামী লয়ে ঘর বাঁধতে চায়
হাতের শাখা সিঁথির সিঁদুর তারি প্রমাণ দেয়
সকল নারী স্বামী লয়ে ঘর বাঁধতে চায়
হাতের শাখা সিঁথির সিঁদুর তারি প্রমাণ দেয়
সিদ্ধি সতী বেহুলা নারী ছিল মহান সতী
আকুল সাগরে দিল পাড়ি লয়ে মরা পতি
শাখার জোরে মরা পতির পরাণ ফিরে পায়
হাতের শাখা সিঁথির সিঁদুর তারি প্রমাণ দেয়
শিবের ঘরনী উমা আরাক নারী ছিল
স্বামীর অপমানে মরণ কাছে ডেকে নিল
শিবের ঘরনী উমা আরাক নারী ছিল
স্বামীর অপমানে মরণ কাছে ডেকে নিল
রাজ তনয় সত্যবানের মরণ হলো বনে
যমের হলো পরাজয় সাবিত্রী সনে
সিঁথির সিঁদুর তাই যে নারীর
সিঁথির সিঁদুর তাই যে নারীর ললাটে বেঁচে রয়
হাতের শাখা সিঁথির সিঁদুর তারি প্রমাণ দেয়
সকল নারী স্বামী লয়ে ঘর বাঁধতে চায়
হাতের শাখা সিঁথির সিঁদুর তারি প্রমাণ দেয়
হাতের শাখা সিঁথির সিঁদুর তারি প্রমাণ দেয়
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED