ও দাদা ও দাদা রে ও অয়ান দাদা রে
একটুখানি নজর দিও তোমার ওই রাধারে
ও দাদা ও দাদা রে ও অয়ান দাদা রে
একটুখানি নজর দিও তোমার ওই রাধারে
চালচলনে কেমন কেমন লাগে যেন মনে
জল নিতে যায় যমুনায় কারণ অকারণে
শাশুড়ি ননদিনীর মানে না সে বাধা রে
শাশুড়ি ননদিনীর মানে না সে বাধা রে দাদা রে
একটুখানি নজর দিও তোমার ওই রাধারে
দোষ কি বাহায় কালা চাঁদের কি বা দোষ তার
বাঁশি শুনে ঘর ছেড়ে যায় দোষ সবই রাধার গো
সামাল দিও ঘরণীরে লাগবে অঙ্গে কাদা রে
সামাল দিও ঘরণীরে লাগবে অঙ্গে কাদা রে দাদা রে
একটুখানি নজর দিও তোমার ওই রাধারে
ও দাদা ও দাদা রে ও অয়ান দাদা রে
একটুখানি নজর দিও তোমার ওই রাধারে
একটুখানি নজর দিও তোমার ওই রাধারে
একটুখানি নজর দিও তোমার ওই রাধারে