ও আমার মনের মানুষ রে পিপাসাতে চাইবি কি তুই বল
ও আমার মনের মানুষ রে পিপাসাতে চাইবি কি তুই বল
কলসি ভরা জল নিবি না দীঘি ভরা জল
জন্ম নিলেই মরণ হবে থাকলে দেহ তৃষ্ণা রবে
জন্ম নিলেই মরণ হবে থাকলে দেহ তৃষ্ণা রবে
তাই বলে কি করবি রে পণ ওই সাগর অতল
কলসি ভরা জল নিবি না দীঘি ভরা জল
যে গাছে তোর ফুল ধরেছে ফল আশা কর তারই কাছে
যে গাছে তোর ফুল ধরেছে ফল আশা কর তারই কাছে
আকাশকুসুম ছুঁয়ে কেন খাবি রে বিষ ফল
এই দয়ালের আদালতে ছাড়ান তো নেই কোনোমতে
এই দয়ালের আদালতে ছাড়ান তো নেই কোনোমতে
অতি লোভের শাস্তি যে ভাই শুধুই রসাতল
কলসি ভরা জল নিবি না দীঘি ভরা জল