তোরা গুরুর কথা শোন তোরা গুরুর কথা মান
গুরুই ভবে সর্বশ্রেষ্ঠ গুরুই ভগবান
গুরু ছাড়া এ সংসারে কে আছে গো আর
সকল কাজে সকল সাধে গুরুকে করো সার
তোরা গুরুর কথা শোন তোরা গুরুর কথা মান
গুরুই ভবে সর্বশ্রেষ্ঠ গুরুই ভগবান
গুরুর নামে সিদ্ধি পাবি গুরুই মণিহার
গুরুই আমার জগৎগুরু বহেন গুরু ভার
গুরুর নামে সিদ্ধি পাবি গুরুই মণিহার
গুরুই আমার জগৎগুরু বহেন গুরু ভার
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার মাঝে গুরু
গুরুই করেন সৃজন প্রলয় গুরুর মাঝে শুরু
তোরা গুরুর কথা শোন তোরা গুরুর কথা মান
গুরুই ভবে সর্বশ্রেষ্ঠ গুরুই ভগবান
রাখিস স্মরণ গুরুর পদে দিয়ে সকল মন
সংসারেতে দেখতে পাবি গুরুই আপনজন
যে জনেতে গুরুর মন্ত্র ভক্তি সহ জপে
গুরুই তারে রক্ষা করেন সকল শোকে তাপে
যে জনেতে গুরুর মন্ত্র ভক্তি সহ জপে
গুরুই তারে রক্ষা করেন সকল শোকে তাপে
গুরুর নামে সকল সৃষ্টি অসীম আনন্দে নাচে
ভক্তজনে আপন মনে গুরুর কৃপা যাচে
তোরা গুরুর কথা শোন তোরা গুরুর কথা মান
গুরুই ভবে সর্বশ্রেষ্ঠ গুরুই ভগবান
তোরা গুরুর কথা শোন তোরা গুরুর কথা মান
গুরুই ভবে সর্বশ্রেষ্ঠ গুরুই ভগবান
গুরুই ভবে সর্বশ্রেষ্ঠ গুরুই ভগবান
গুরুই ভবে সর্বশ্রেষ্ঠ গুরুই ভগবান