LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Tomari Sob Khela Maa

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তোমারই সব খেলা মা তোমারই সব খেলা
তোমারই সব খেলা মা তোমারই সব খেলা
বুঝতে নারি ভেবে মরি বিচিত্রময় তোমার লীলা
তোমারই সব খেলা মা তোমারই সব খেলা
তুমি যারে যা করাবে তেমনি ভাবে চলতে হবে
তুমি যারে যা করাবে তেমনি ভাবে চলতে হবে
পাই না কিছু ভেবে ভেবে বিশ্বহাটের বিশ্বমেলা
তোমারই সব খেলা মা তোমারই সব খেলা
কত দিনে পাব তোমায় ঘুরিতেছি তেমন আশায়
কত দিনে পাব তোমায় ঘুরিতেছি তেমন আশায়
হেঁটে হেঁটে পথ না ফুরায় ডুবে এল আমার বেলা
তোমারই সব খেলা মা তোমারই সব খেলা
ভবা পাগলা হাসে কাঁদে শরণ রেখে অভয় পদে
ভবা পাগলা হাসে কাঁদে শরণ রেখে অভয় পদে
ফেলিও না মায়ার ফাঁদে দিও না মা বিষয় জ্বালা
তোমারই সব খেলা মা তোমারই সব খেলা
বুঝতে নারি ভেবে মরি বিচিত্রময় তোমার লীলা
তোমারই সব খেলা মা তোমারই সব খেলা
তোমারই সব খেলা মা তোমারই সব খেলা
তোমারই সব খেলা মা তোমারই সব খেলা

WRITERS

Bhaba Pagla

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other