রামকৃষ্ণের কথা শোন্ রামকৃষ্ণের বাণী শোন্
দক্ষিণেশ্বর পুণ্যধামে এলেন ভগবান
রামকৃষ্ণ ছাড়া ভবে কে আছে গো আর
সকল কাজে সকল সাজে তাঁকে করো সার
রামকৃষ্ণের কথা শোন্ রামকৃষ্ণের বাণী শোন্
দক্ষিণেশ্বর পুণ্যধামে এলেন ভগবান
রামকৃষ্ণের নামে তুই সিদ্ধি পাবি সকল কাজে
রামকৃষ্ণ জগদ্গুরু বহেন সবার ভার
রামকৃষ্ণের নামে তুই সিদ্ধি পাবি সকল কাজে
রামকৃষ্ণ জগদ্গুরু বহেন সবার ভার
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার মাঝেই তিনি
তিনি করেন সৃজন প্রলয় তিনি করেন শুরু
রামকৃষ্ণের কথা শোন্ রামকৃষ্ণের বাণী শোন্
দক্ষিণেশ্বর পুণ্যধামে এলেন ভগবান
রাখিস স্মরণ তাঁহার পদে দিয়ে সকল মন
সংসারেতে দেখতে পাবি তিনি আপনজন
রামকৃষ্ণের নাম যিনি ভক্তি সহ জপে
তিনি তারে রক্ষা করেন সকল শোকে তাপে
রামকৃষ্ণের নাম যিনি ভক্তি সহ জপে
তিনি তারে রক্ষা করেন সকল শোকে তাপে
তাঁহার নামে সকল সৃষ্টি অসীম আনন্দে নাচে
ভক্তজনে আপন মনে তাঁহার কৃপা যাচে