ওরে বেহুঁশ ভাবে চললে পরে তোবিলের মাল যাবে চুরি
আগে গিয়ে গুরুর কাছে শেখো দোকানদারী
আগে গিয়ে গুরুর কাছে শেখো দোকানদারী
সুখের ঘরের বাসা বাঁধি তাসের ঘরের মতো
ভেঙে সে যে পড়তে পারে তা কি ভেবেছ
ধরতে যেও না লোভ লালসা ধরতে গিয়ে ফস্কে তো যায়
কপূর সম যায় উড়ে সব রাখবে যাহা ধরে
আগে গিয়ে গুরুর কাছে শেখো দোকানদারী
আগে গিয়ে গুরুর কাছে শেখো দোকানদারী
শ্বাস নিচ্ছ শ্বাস ফেলছ থেমে যদি যায়
এই প্রকৃতি দেখো তোমায় কেমন নাচায়
সব হারানোর মাঝে দেখো সবই যে হারায়
সাবধানতাই করো তোমার দেহক্ষেত্রটারে
সাবধান হও তুমি পথিক ভিতরে বাহিরে
মরীচিকা পানেতে ধাও অস্থায়ী যা তা কেন চাও
সাবধানতাই করেন প্রভু বলতে হরি
আগে গিয়ে গুরুর কাছে শেখো দোকানদারী
আগে গিয়ে গুরুর কাছে শেখো দোকানদারী
ওরে বেহুঁশ ভাবে চললে পরে তোবিলের মাল যাবে চুরি
আগে গিয়ে গুরুর কাছে শেখো দোকানদারী
আগে গিয়ে গুরুর কাছে শেখো দোকানদারী