LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Dako Radha Gobinda Boliya

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ডাকো রাধা গোবিন্দ বলিয়া মন আমার
ডাকো রাধা গোবিন্দ বলিয়া
ডাকো রাধা গোবিন্দ বলিয়া মন আমার
ডাকো রাধা গোবিন্দ বলিয়া
ও মন রে
আশারও সংসারে এসে কি বা সুখে রইলি বসে
সাধের দিন তো গেল ফুরাইয়া
ও তোর দিন গেল রঙ্গ রসে রইলি রিপু গণের বশে
শেষের দিন তোর কেমনে যাবে বইয়া মন আমার
ডাকো রাধা গোবিন্দ বলিয়া
ডাকো রাধা গোবিন্দ বলিয়া মন আমার
ডাকো রাধা গোবিন্দ বলিয়া
ও মন রে
ত্রিতাপ জ্বালা জুড়াইতে যাও না সাধু জনার কাছে
থেকো না মন মায়াতে ভুলিয়া
ও তুই গুরু রূপ ধ্যান করিলে ব্রজে রাধা কৃষ্ণ মিলে
দেখবি ওই রূপ নয়ন ভরিয়া মন আমার
ডাকো রাধা গোবিন্দ বলিয়া
ডাকো রাধা গোবিন্দ বলিয়া মন আমার
ডাকো রাধা গোবিন্দ বলিয়া
ডাকো রাধা গোবিন্দ বলিয়া
ডাকো রাধা গোবিন্দ বলিয়া

WRITERS

APARNA DAS, KRISHNAPADA DAS

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other