আমি তার প্রেমে মাশগুল, তিনি এমন একটি ফুল,
যার হাতে কাওছার জাম, খোদার পরেই তাহার দাম,
তিনি হলেন আল্লাহ পাওয়ার মূল মূল মূল।
চান্দের আলো হার মানিলো প্রিয় নবির রূপ দেখে,
সিতারা আলোকিত নবীর পায়ের ধুল মেখে ||
তিনি খোদার পিয়ারা, পেলে তাঁর যিয়ারা ||
ধন্য হবে জীবনের এ কূল আর ওকুল।
বদর উহুদ খন্দক আজও কাদে নবির বিরহে,
উস্তুনে হান্নানা প্রিয় নবীজীর দিদার চাহে ||
সাল্লু আলাল মুস্তাফা, এই পাপীর তিনি কাফা ||
যার প্রেমে মাতোয়ারা কায়েনাত কূল।