মরুর দুলাল কামলিওয়ালা ঘুমাই মদিনায় ||
দেখো কতো হাজি গিয়ে সেথায় সালাম জানায় ||
ধন্য তুমি ও মাদিনা ধন্য তোমার মাটি
তোমার বুকে জ্বলছে আজি খুদার নূরের বাতি ||
ও সেই নূরের আলোয় নূরানীত হলোযে ধরায় ||
আরবের অই মক্কাভূমির অলিও গলি
মনভরিয়া মাখছে আমার নবির পায়ের ধুলি ||
যাকে মক্কাবাসি ভালোবেসে আল আমিন বোলায় ||