আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সে সাধনা মিশিয়া যায় বকুলগন্ধ
সে সাধনা মিলিয়া যায় কবির ছন্দ
তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
ফাল্গুনের আলোতে বসাই আনি অরূপ মূর্তিখানি
বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে
বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
সোনার আভায় কাঁপে তব উত্তরী
তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ