তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া
তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই
ভাবের গুলি উল্টা মারে পোড়া কপাল বুঝি নাই
আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া
তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া
না পাইলাম তোমার ও মন না পারিলাম দিতে
তুমি না শোনালে মনের কথা না দিলে বলিতে
কত দেশ বিদেশে ঘুরে এলাম কত মানুষ চিনে নিলাম
দেশ বিদেশে ঘুরে এলাম কত মানুষ চিনে নিলাম
নানা রঙের মাঝে তোমার কথা ভুলি নাই
আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া
তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া
না পারিলাম কাঁদতে আমি না পারিলাম হাসতে
না পারিলাম প্রেম পিরিতির গহীন গাঙে ভাসতে
তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণে
তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণে
আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই
আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই
মনে পাবো দারুণ ব্যথা তোমার কাছে ভাবি নাই
আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই
তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED