ওরে শোন রে রাঙা বাবুর শ্যামলা বরণ কন্যা
মনের মানুষ পাইয়াও পাইলি না
হায় রে আমারে বিয়া কেনে করলি না
তোর মিষ্টি মুখের দুষ্টু হাসি পাগল করেছে
তোর হাসির তুফান বুকে তীর মেরেছে
আমি টাকা চাই না পয়সা চাই না
মনের মানুষ পাইয়াও পাইলি না
এই আষাঢ় মাসে রথের দোলায় দুললি না
আশ্বিনেতে দুর্গা পূজায় ঘুরলি না
ভাদর মাসে পিঠার পায়েস খাইলি না রে
ফালগুনেতে হোলির খেলা খেললি না
পোড়া কপাল তোর নয়নে শ্রাবণ অঝোর
পোড়া কপাল তোর নয়নে শ্রাবণ অঝোর
মনের মানুষ পাইয়াও পাইলি না
হায় রে আমারে বিয়া কেনে করলি না
ওরে শোন রে রাঙা বাবুর শ্যামলা বরণ কন্যা
মনের মানুষ পাইয়াও পাইলি না
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED