LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Bouke Mere Jhike Shekhas

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তোরা বউকে মেরে ঝিকে শেখাস মূর্খ হলি জগতে
তোদের মত বোকা কে আছে ভবের মাঝেতে
তোদের মত পাগল কে আছে এ দুনিয়াতে
বউকে মেরে ঝিকে শেখাস মূর্খ হলি জগতে
তোদের মত বোকা কে আছে ভবের মাঝেতে
তোদের মত পাগল কে আছে এ দুনিয়াতে
তোরা বাঁকা পথে ভালো চলিস সোজা পথে হোঁচট খাস
মাংস খাস গিলে বন্ধু মধুটা চিবিয়ে খাস
আবার জাতের মেয়ে কালো বলে
জাতের মেয়ে কালো বলে বিক্রি করিস পরের হাতে
তোদের মত বোকা কে আছে ভবের মাঝেতে
তোদের মত পাগল কে আছে এ দুনিয়াতে
মিথ্যেটাকে সত্যি ভেবে দেখিস সূর্য পশ্চিমে
মাকে মারিস বউয়ের হাতে কাঁদে মরিস মা মরলে
তোরা ঘরের কথা পরের কাছে গুনগুনিয়ে মজা পাস
নিজের ঘরে আগুন দিয়ে পরের ঘরে করবি বাস
নিজের ঘরে আগুন দিয়ে পরের ঘরে করবি বাস
তোরা ঘরের কথা পরের কাছে গুনগুনিয়ে মজা পাস
নিজের ঘরে আগুন দিয়ে পরের ঘরে করবি বাস
নীলকমলের এই মিনতি নীলকমলের এই মিনতি
তোদের বিবেক জাগবে কবে
তোদের মত বোকা কে আছে ভবের মাঝেতে
তোদের মত পাগল কে আছে এ দুনিয়াতে
বউকে মেরে ঝিকে শেখাস মূর্খ হলি জগতে
তোদের মত বোকা কে আছে ভবের মাঝেতে
তোদের মত পাগল কে আছে এ দুনিয়াতে
তোদের মত বোকা কে আছে ভবের মাঝেতে

WRITERS

Nilkamal Roy

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other