LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Rohomer Ghran

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
খুশির হাওয়া নিয়ে মুমিন হৃদয় নিড়ে,
বয়ে দিবে সুখ মোহতান।
প্রভু নিজের হাতে বিলিয়ে সব দ্বারে,
ছড়াবে রহমের সুবাস।

সাহরী ইফতারি,
নেকির খুশবুতে,
ভরে যাবে প্রতিপ্রাণ।

শাহরুর রমাদান মিন সানি আল কুরআন,
এলো আবার মাহে রমাযান।

রহমতের আলোতে হবে আবার,
সকলের পাপরাশি চূর্ণ।
রবের মহিমায় রহম করুনায়,
মুমিনের হৃদয় হবে পূর্ণ।

রাখবে রোযা,
বলবে খোকা,
পাবে সিয়ামের দান।

শাহরুর রমাদান মিন সানি আল কুরআন,
এলো আবার মাহে রমাযান।
রমাযান মুছে দিবে সকল ভেদাভেদ,
ধনী গরিবের ব্যবধান।
কমবে পাপের বোঝা বইবে খুশির হাওয়া,
এক কাতারে হবে সমান।

তাকওয়ায় ঈমানি চেতনা গুলো,
রহমের মাস ঘিরে ভুল যতো,
ধুয়ে মুছে হয়ে যাবে সমাধান।

শাহরুর রমাদান মিন সানি আল কুরআন,
এলো আবার  মাহে রমাযান।

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other