বিবৃত সমাজে আজ বিভ্রান্ত আমি,
কান্নায় ভেঙে পড়ি অন্ধকার ঘরে,
বিবৃত পৃথিবীতে বিভ্রান্ত আমি।
নিজের কাছেই আজ হেরে যাচ্ছি।
বয়সের সাথে আজ পারছি না হাঁটতে,
কারণ ভাঙা হৃদয়ে আজ বিশাল ক্লান্তি।
ক্লান্ত হৃদয়ে আজ অন্ধকার ঘরে,
জীবন নিয়ে ভাবছি একাকিত্বের ঘরে।
অন্ধকারে ডুবে আজ ক্লান্ত আমি,
নিজের বিবেকের কাছে আজ ভ্রান্ত আমি,
তাই বিবৃত সমাজে বিভ্রান্ত আমি।
ভালোবাসার কাছে আমি হেরে গেছি,
দেখছে না কেউ এই মৃত আত্মা,
আত্মার বাইরে আমি এক জীবিত সত্তা,
সত্যের পেছনে লুকিয়ে সব মৃত আত্মা।
অন্ধকার ঘরে আজ আলোহীন আমি,
বিবেক-বুদ্ধি আজ হারিয়েছে।
নিজের কাছেই আমি আজ হেরে গেছি,
আমি ক্লান্ত, আমি বিভ্রান্ত।
আমি সমাজের কাছে আজ বিপর্যস্ত,
এই অন্ধকারে হারিয়ে গেছি,
নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি,
তবু খুঁজে পাই না কোনো মুক্তি,
এই বিভ্রান্ত সমাজে, আমি এক বিভ্রান্ত আত্মা।