প্রিয়তম হে জাগো জাগো জাগো
রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি
আর কতকাল এমনে কাটিবে স্বামী
প্রিয়তম হে জাগো জাগো জাগো
রজনীর তারা উঠেছে গগন ছেয়ে
আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে
প্রিয়তম হে জাগো জাগো জাগো
জীবনে আমার সঙ্গীত দাও আনি
নীরব রেখো না তোমার বীণার বাণী
প্রিয়তম হে জাগো জাগো জাগো
মিলাব এ হাত তব দক্ষিণহাতে
প্রিয়তম হে জাগো জাগো জাগো
হৃদয়পাত্র সুধায় পূর্ণ হবে
তিমির কাঁপিবে গভীর আলোর রবে
প্রিয়তম হে জাগো জাগো জাগো