LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Anandadhara Bahichhe Bhubane

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে
আনন্দধারা বহিছে ভুবনে
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে
আনন্দধারা বহিছে ভুবনে
বসিয়া আছ কেন আপন মনে
স্বার্থনিমগন কী কারণে
বসিয়া আছ কেন আপন মনে
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে
আনন্দধারা বহিছে ভুবনে

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other