আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
গহন মেঘের নিবিড় ধারার মাঝে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
হৃদয় আমার কানায় কানায় পূরে
হৃদয় আমার কানায় কানায় পূরে
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
কোন দূরের মানুষ যেন এল আজ কাছে
তিমির আড়ালে এ এ নীরবে দাঁড়ায়ে আছে
কোন দূরের মানুষ যেন এল আজ কাছে
তিমির আড়ালে এ এ নীরবে দাঁড়ায়ে আছে
বুকে দোলে তা আ আ র বিরহব্যথার মালা
মনে হ অ অ য় তার চরণের ধ্বনি জানি
হার মানি তার অজানা জনের সাজে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
গহন মেঘের নিবিড় ধারার মাঝে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে