LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aaji Bangladesher Hriday-chitralekha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে
ডান হাতে তোর খড়্গ জ্বলে বাঁ হাত করে শঙ্কাহরণ
ডান হাতে তোর খড়্গ জ্বলে বাঁ হাত করে শঙ্কাহরণ
দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুনবরণ
ওগো মা তোমার কী মুরতি আজি দেখি রে ওগো মা
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে আছে ভাঙা ঘরে একলা পড়ে দুখের বুঝি নাইকো সীমা
কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি
কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি
আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তিরাশি
ওগো মা তোমার কী মুরতি আজি দেখি রে ওগো মা
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে

WRITERS

RABINDRANATH TAGORE

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other