ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে
ধরা দিয়েছ ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে
যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়
মোর আঙিনায় বাজল গো মোর আঙিনায় বাজল গো
বাজল সে সুর আমার প্রাণের তালে তালে ও আমার
সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে
দখিন হাওয়া দিশাহারা দখিন হাওয়া দিশাহারা দখিন হাওয়া
শুভ্র তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে
মর্মরিত মর্ম গো মর্মরিত মর্ম গো
মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে