ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
তুমি মিলেছ মোর প্রাণে মনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
ওগো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে
ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে
তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা
ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা
তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
PUBLISHERS
Lyrics © MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, Sony/ATV Music Publishing LLC