বারে বারে কহ রানী গৌরী আনিবারে
জানতো জামাতার রীত অশেষপ্রকারে
বারে বারে কহ রানী গৌরী আনিবারে
বরঞ্চ ত্যজিয়ে মণি ক্ষণেক বাঁচায়ে ফণি
বরঞ্চ ত্যজিয়ে মণি ক্ষণেক বাঁচায়ে ফণি
ততোধিক শূলপাণি ভাবে উমা মা রে
ক্ষণেক না দেখিলে মা রে সদা রাখে হৃদিপরে
ক্ষণেক না দেখিলে মা রে সদা রাখে হৃদিপরে
সে কেন পাঠাবে তাঁরে সরল অন্তরে
বারে বারে কহ রানী গৌরী আনিবারে
জানতো জামাতার রীত অশেষপ্রকারে
বারে বারে কহ রানী গৌরী আনিবারে
অবলা অলপ মতি না জান কার্যের গতি
অবলা অলপ মতি না জান কার্যের গতি
যাব কিছু না কহিব দেব দিগম্বরে
কমলা কান্তেরে কহ তারে মোর সঙ্গে লহো
কমলা কান্তেরে কহ তারে মোর সঙ্গে লহো
তার মা বটে মানায়ে যদি আনিবারে পারে
বারে বারে কহ রানী গৌরী আনিবারে
জানতো জামাতার রীত অশেষপ্রকারে
বারে বারে কহ রানী গৌরী আনিবারে