LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Adhara Madhuri

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিণ পাখা
তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
ওগো বিদেশিনী তুমি ডাকো ওরে নাম ধরে
ও যে তোমারি চেনা
ওগো বিদেশিনী
তোমার দেশের আকাশ ও যে জানে তোমার রাতের তারা
তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া
তোমার দেশের আকাশ ও যে জানে তোমার রাতের তারা
তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া
নাচে তোমারি কঙ্কণেরই তালে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other