LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aaro Aaghat

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আরো আঘাত সইবে আমার সইবে আমারো
আরো আঘাত সইবে আমার সইবে আমারো আরো আঘাত
আরো কঠিন সুরে জীবনতারে ঝংকারো
আরো আঘাত সইবে আমার সইবে আমারো আরো আঘাত
যে রাগ জাগাও আমার প্রাণে বাজে নি তা চরমতানে
যে রাগ জাগাও আমার প্রাণে বাজে নি তা চরমতানে
নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারো
আরো আঘাত সইবে আমার সইবে আমারো
আরো আঘাত সইবে আমার সইবে আমারো আরো আঘাত
লাগে না গো কেবল যেন কোমল করুণা
মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ কোরো না
লাগে না গো কেবল যেন কোমল করুণা
মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ কোরো না
জ্বলে উঠুক সকল হুতাশ গর্জি উঠুক সকল বাতাস
জ্বলে উঠুক সকল হুতাশ গর্জি উঠুক সকল বাতাস
জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তারো
আরো আঘাত সইবে আমার সইবে আমারো
আরো আঘাত সইবে আমার সইবে আমারো আরো আঘাত

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other