তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না
বার্তা আমার ব্যর্থ হবে সত্য আমার বুঝবে কবে
লগ্ন যদি হয় অনুকূল মৌন মধুর সাঁঝে
নয়ন তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে
দেব তোমায় শান্ত সুরের সান্ত্বনা
ছন্দে গাঁথা বাণী তখন পড়ব তোমার কানে
ঝিল্লি যেমন শালের বনে নিদ্রানীরব রাতে
অন্ধকারের জপের মালায় একটানা সুর গাঁথে
একলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে
এঁকে যাব আমার গানের আল্পনা
তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না