আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে

মাভৈঃ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে

তোমার ওই পারেতেই যাবে তরী ছায়াবটের ছায়ে
আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে
পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়
আমি অভয় মনে ছাড়ব তরী এই শুধু মোর দায় এই শুধু মোর দায়

দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেবে আনি

আমার দুঃখদিনের রক্তকমল তোমার করুণ পায়ে