LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Paro Janome Dekha Hobe Priyo

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও

এ জনমে যাহা বলা হল না
এ জনমে যাহা বলা হল না
আমি বলিব না তুমিও বলো না
জানাইলে প্রেম করিও ছলনা
যদি আসি ফিরে বেদনা দিও
পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও

হেথায় নিমেষে স্বপন ফুরায়
রাতের কুসুম প্রাতে ঝরে যায়
হেথায় নিমেষে স্বপন ফুরায়
রাতের কুসুম প্রাতে ঝরে যায়
ভালো না বাসিতে হৃদয় শুকায়
বিষ-জ্বালা-ভরা হেথা অমিয়
পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও

হেথা হিয়া ওঠে বিরহে আকুলি
মিলনে হারাই দু'দিনেতে ভুলি
হেথা হিয়া ওঠে বিরহে আকুলি
মিলনে হারাই দু'দিনেতে ভুলি
হৃদয়ে যেথায় প্রেম না শুকায়
সেই অমরায় মোরে স্মরিও
পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও
পরজনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও
পরজনমে

WRITERS

Kazi Islam

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None