LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ovijan

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
নতুন পথের যাত্রাপথিক
চালাও অভিযান
উচ্চ কণ্ঠে উচ্চার আজ
মানুষ মোহীয়ান
নতুন পথের যাত্রাপথিক
চালাও অভিযান
উচ্চ কণ্ঠে উচ্চার আজ
মানুষ মোহীয়ান
চারদিকে আজ ভীরুর মেলা
খেলবি কে আর নতুন খেলা
জোয়ার জলে ভাসিয়ে ভেলা
বাইবি কি উজান
পাতাল ফেঁড়ে চলবি মাতাল
স্বর্গে দিবি টান
সরল সাজের নাইরে সময়
বেরিয়ে তোরা আয়
আজ বিপদের পরশ নেবো
নাঙা আদুল গায়
আসবে রণ সাজা করে
সেই আশায়ই রইলি সবে
রাত পোহাবে প্রভাত হবে
গাইবে পাখি গান
আয় বেরিয়ে সেই প্রভাতে
ধরবি যারা তান
আঁধার ঘোরে আত্মঘাতী
যাত্রাপথিক সব
এ উহারে হানছে আঘাত
করছে কলরব
অভিযানে বীর সেনাদল
জ্বালাও মশাল চল আগে চল
আসবে রণ সাজা করে
সেই আশায়ই রইলি সবে
রাত পোহাবে প্রভাত হবে
গাইবে পাখি গান
আয় বেরিয়ে সেই প্রভাতে
ধরবি যারা তান
কুচকাওয়াজের বাজাও মাদল
গাও প্রভাতের গান
ঊষার দ্বারে পৌঁছে গাবি
জয় নব উত্থান
আসবে রণ সাজা করে
সেই আশায়ই রইলি সবে
রাত পোহাবে প্রভাত হবে
গাইবে পাখি গান
আয় বেরিয়ে সেই প্রভাতে
ধরবি যারা তান

WRITERS

Kazi Islam

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsdown Icon
Theme

None